ওসিসহ তিন পুলিশ আহত অস্ত্রসহ ৩ ডাকাত আটক

বিশ্বনাথে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশের উপর হামলা করলে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। এসময় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো-বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে দুদু মিয়া উরফে কানা দুদু (৩২), জালালাবাদ থানার পাইকরাজ (শিবেরবাজার) গ্রামের রফিকউদ্দিনের ছেলে আজিরউদ্দিন কাউসার (২৭) ও কোম্পানিগঞ্জ থানার সিতারবাড়ী গ্রামের কছির মিয়ার ছেলে নয়ন (৩৫)।