ভলিবলে ঢাকা জেলা চ্যাম্পিয়ন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৭
মার্সেল এলইডি টেলিভিশন আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। গতকাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা জেলা ২৩-১৬ পয়েন্টে নড়াইল জেলাকে হারিয়েছে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের শাহনাজ পারভিন মালেকা এবং ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ দলের শারমিন সুলতানা রীমা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জামালপুর ৪১-২৩ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। উপস্থিত ছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না।