নিউজিল্যান্ড-পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ

আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ সিরিজে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দেশ দু’টি। এই সিরিজের আগে অক্টোবরে একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান। সূত্রমতে, পাকিস্তান ও নিউজিল্যান্ড কর্তৃপক্ষ খুব শিগগিরই সূচি চূড়ান্ত করবে। অন্য একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সিরিজ আয়োজনের চেষ্টা করছে।