বিষয়ভিত্তিক পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে। পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন। আগামী ৪ থেকে ২৫ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।