আজকের অনুষ্ঠান

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীঃ মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল সাড়ে ৫টা, তেজগাঁও শহীদ মিনার সংলগ্ন এলাকা। স্রোতঃ মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬ টা, টিএসসি চত্বর ঢাকা বিশ্ব বিদ্যালয়। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনঃ মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, সকাল ১০ টা, জাতীয় প্রেস ক্লাব। জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন ঃ সমাবেশ ও শোভাযাত্রা, সকাল ১০ টা, পুরানা পল্টন মোড়। বেঙ্গল ফাউন্ডেশনঃ ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন, সকাল ১০ টা, বাংলা একাডেমি অডিটরিয়াম।