আমার স্বপ্ন

পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :torunkantha.ittefaq@gmail.com সিভিল ইঞ্জিনিয়ার আমি ভবিষ্যতে একজন সিভিল ইঞ্জিনিয়ার হবো। পৃথিবীকে বাসযোগ্য, সুন্দর এবং সুশঙ্খলভাবে গড়ে তুলতে একজন সিভিল ইঞ্জিনিয়ারের ভূমিকা অগ্রগণ্য। অপরিকল্পিত নগরায়নের ফলে আজ শহরে যানজট, জলাবদ্ধতা এবং নাগরিক জীবনে নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার হলে এ সমস্যাগুলো মাথায় রেখে কাজ করব। অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে দরকার হলে আন্দোলন গড়ে তুলব। মানুষের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একজন সিভিল ইঞ্জিরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন আমাদের লাইফ স্টাইল প্রযুক্তির সাথে পরিবর্তন হচ্ছে। ভবিষ্যতে আমার কাজকর্মে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। আমার সৃষ্টি কর্মে জীবনমান উন্নত হবে। মনের গহীনে লালিত আমার স্বপ্ন বারবার উঁকি দিচ্ছে। আর জানিয়ে দিচ্ছে স্বপ্ন বাস্তবায়নের পাথেয়। আমি যেন সত্যিকারের সিভিল ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবায় নিজেকে উত্সর্গ করতে পারি এই দোয়া ও আশীর্বাদ চাই সবার কাছে। সুজন এম হাসান শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক প্রতিটি মানুষেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে। কল্পনায় আঁকতে থাকে জীবনের গতিপ্রকৃতি। প্রকৃতিগতভাবে আমারও একটা স্বপ্ন আছে। আমিও প্রতিদিন স্বপ্নকে সাজাই নানাভাবে। আমার স্বপ্নটা হয়তো অনেকের সাথে মিলতে পারে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই। আর তা হতে সবধরনের পরিকল্পনা এখনই আমায় তাড়িয়ে বেড়ায়। আমি আমার একাডেমিক পরীক্ষাগুলোতে ভালো করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবো। পরবর্তীতে কোনো একটি কলেজের ইংরেজির প্রভাষক হিসেবে যোগদান করব। এরকম ভাবতেই শিহরিত হই। আমি শিক্ষক হলে চাইব আমার প্রতিটি শিক্ষায় প্রতিটি শিক্ষার্থী আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। তারা নেতৃত্ব দিবে দেশে এবং দেশের বাইরে। মানুষের মতো মানুষ হয়ে সেবায় নিয়োজিত হবে দেশ ও সমাজের। মো. শাখাওয়াত হোসেন সোহাগ শিক্ষার্থী ইংরেজি (সম্মান) ফাইনাল ইয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।