ই-কমার্স সাইট ইনপেইসবাজার ডটকমের যাত্রা শুরু

দেশের ই-কমার্স খাতে নতুন মাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইনপেইসবাজার ডটকম (inpacebazar.com)। মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনপেইসের উদ্যোগে এই ই-কমার্স সাইটটি গত ৩০ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক ও ইনপেইসবাজার ডটকমের প্রধান নির্বাহী মো. কামরুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম-মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মো. কামরুল আহসান বলেন, ‘ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবং দেশ-বিদেশের ক্রেতাদের ই-কমার্স সেবা দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ ইনপেইসবাজারের ফেইসবুক পেজ facebook.com/inpacebazar-এ যুক্ত হয়েও এই সাইটের সব পণ্য ও অফার সম্পর্কে আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়।