মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবা শেষ হলো

মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবার ওপেন বিভাগে গুলশান মডেল স্কুল ও কলেজের ফিদে মাস্টার ফাহাদ রাহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ফাহাদ ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছে। তেজগাঁ সরকারি বিজ্ঞান কলেজ স্কুলের রাফসান বিন ওমর রানার-আপ, কোলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের অর্ক সেনগুপ্তা তৃতীয় এবং নালন্দা স্কুলের অনিতা চৌধুরী চতুর্থ হয়। ষষ্ঠ হতে দশম শ্রেণীর ছাত্রীদের গ্রুপে শহীদ রামেশ্বর বালিকা বিদ্যালয়ের মহিলা ফিদে মাস্টার অর্পিতা মুখার্জী অপরাজিত চ্যাম্পিয়ন হন। কোলকাতার দোলনা ডে স্কুলের অসমিতা দাস এবং বিবি মরিয়ম স্কুলের নুশরাত জাহান নাফিসা তৃতীয় স্থান লাভ করেন। ছাত্রদের পঞ্চম হতে সপ্তম শ্রেণী গ্রুপে কোলকাতা বয়েজ স্কুলের সায়ন্তন মুখার্জী পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে অপারজিত চ্যাম্পিয়ন হয়েছে। লিলি চিলড্রেন একাডেমির জামিম আল হামিদ রানার-আপ এবং ডিপিএস এসটিএস স্কুলের নোভা তাশা তৃতীয় হয়। ছাত্রীদের তৃতীয় হতে পঞ্চম শ্রেণী গ্রুপে আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন হন। ডিপিএস এসটিএস স্কুলের রুমাইসা হাসনাত রানার-আপ এবং ডিপিএস এসটিএস স্কুলের মালিয়াথ চৌধুরী তৃতীয় হন। ছাত্রদের তৃতীয় হতে চতুর্থ শ্রেণী গ্রুপে খুলশী চাইল্ড গ্রামার স্কুলের আব্দুল্লাহ আল সাহরান সৈকত চ্যাম্পিয়ন, ডিপিএস এসটিএস স্কুলের ডানিয়েল মুরাদ রানার-আপ ও আইডিয়াল স্কুল ও কলেজের মাহমুদ শরীফ তৃতীয় হন। কেজি হতে দ্বিতীয় শ্রেণী গ্রুপে সেন্ট জুড্স স্কুলের ছাত্র গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সরনোভা চৌধুরী রানার-আপ হন। গতকাল বিকালে মোহামেডানের ক্লাব অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজক মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জায়েন্ট গ্রুপের চেয়ারম্যান ফারুক হাসান। বিজয়ীদের, ল্যাপটপ, নোট বুক, ট্যাব, ডিজিটাল ও এনালগ দাবা ঘড়ি, ক্রেস্ট, দাবা বোর্ড ঘুঁটি ও বই পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও আমেরিকাসহ ৪০টিরও অধিক স্কুলের ১১১ জন ছাত্র-ছাত্রী ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।