ভলিবল লিগে বিউবির সূচনা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৬
ন্যাশনাল ভলিবল প্রিমিয়ার লিগ গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বিদ্যুত্ উন্নয়ন বোর্ড শুভ সূচনা করেছে। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ২৫/৫, ২৫/৪, ২৫/১১ সেটে হারিয়েছে ঢাকা সবুজ ক্লাবকে।
লিগ উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম। অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে- বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ এসি, পানি উন্নয়ন বোর্ড, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ইস্ট এন্ড ক্লাব এবং ঢাকা সবুজ।