সিসিএম অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৭
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শনিবারের খেলায় ক্রিকেট ক্লাব অব মালতিনগর ৩১ রানে মেঘদীপ ক্রীড়া চক্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এই খেলাটির মধ্য দিয়েই শেষ হলো গ্রুপ পর্যায়ের খেলা। আগামীকাল সোমবার লিগের ১ম সেমিফাইনালে শহীদ তারেক সংঘ ব্লুজ ও মেঘদীপ ক্রীড়া চক্র এবং মঙ্গলবার অপর সেমিফাইনালটিতে জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব বনাম ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) মুখোমুখি হবে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে সিসিএম প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মেঘদীপ ক্রীড়া চক্র ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৪ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) ঃ ৫০ ওভারে ২১৫/৯ (সোহাগ ৬৬, রুমেন ৫১, প্যাটেল ২৪ ; তৌকির ৩/৩৬, রাশেদুল ২/২৮, মনির ২/৩৬)
মেঘদীপ ক্রীড়া চক্র ঃ ৫০ ওভারে ১৮৪/৮ (তৌকির ৩৯, রোমেল ৩০*, রাশেদ ৩০; রুমু ৩/২৪, সন্টু ২/৪১)। ম্যান অব দ্য ম্যাচ ঃ সোহাগ (ক্রিকেট ক্লাব অব মালতিনগর)।