কেএফসি মহিলা ফুটবল
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৭
কেএফসি মহিলা জাতীয় ফুটবল টুর্নামেন্টের দিনাজপুরের খেলা গতকাল শুরু হয়েছে। ঠাকুরগাঁও জেলা ২-০ গোলে নীলফামারী জেলাকে হারিয়েছে। জাফুরা ও মনসা গোল করেন। রাজশাহীতে ফাইনালে উঠেছে ময়মনসিংহ। এই দলটি কাল সেমিফাইনালে ৫-০ গোলে গাইবান্ধাকে হারিয়েছে। সাজেদা হ্যাটট্রিক করেন। অন্য গোল তহুরা ও সাবিনার। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত খেলায় ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ। গতকাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ ৩-০ গোলে কক্সবাজার জেলাকে হারায়। সুখি ২ ও শরিফা গোল করেন। কুষ্টিয়াতে ঝিনাইদহ ৩-০ গোলে রাজবাড়ী জেলাকে হারিয়েছে। হ্যাটট্রিক করেন রানী খাতুন।