জাপানে পুরুষ দলের বিদায়

স্পোর্টস রিপোর্টার জাপানে অনুষ্ঠানরত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে কাল হেরে গেছে বাংলাদেশের পুরুষ দল। টোকিওতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৩-০ সেটে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। এই হারে বাংলাদেশ বিদায় হয়ে গেলো জানা গেছে। গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশের ছেলেরা ভালো পারফরম্যান্স করেছিল। ৫ ম্যাচে জয় পেয়েছিল ৪টি। ১টিতে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশের পুরুষ টিটি দল। আর অন্যদিকে বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপের মহিলা আসরের গ্রুপ পর্বেই বিদায় নেয় বাংলাদেশ দল। তারা ৭ পয়েন্ট পেয়েছিল বলে জানা গেছে।