সুযোগ কাজে লাগিয়েছি—ওয়াহেদ
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২১:৫১
ম্যাচের আগের দিন ক্লাব টেন্টে হাসতে হাসতে মোহামেডান স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ বলছিলেন গোল করব এবং জয় এনে দেবো। কথা রেখেছেন তিনি। আবাহনীর বিরুদ্ধে কাল গোল করে মোহামেডানকে জয় এনে দিয়েছেন এই তরুণ স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। খেলা শেষে বলছিলেন, ‘এ ধরনের ম্যাচে সুযোগ কম থাকে। আমি সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরেছি।’
ওয়াহেদের কথাই সঠিক। বলতে গেলে আবাহনীর বিরুদ্ধে মোহামেডান মাত্র একটাই সুযোগ পেয়েছিল। সেটাই গোলে পরিণত করতে পেরেছেন ওয়াহেদ। টানা তিন ম্যাচে গোল করেছেন এই স্ট্রাইকার। কাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা খেলার শুরুতে খেলাটা ধরতে পারছিলাম না। পরে ৩-২-৪-১ ফরম্যাশেন পরিবর্তন করে খেলাটা নিয়ন্ত্রণে নেই আমরা।’