হতাশ আবাহনী কোচ

আবাহনীর ইরানী কোচ আলী আকবর নিজের খেলোয়াড়দের উপর সন্তুষ্ট না। যে পরিকল্পনা নিয়ে মোহামেডানকে হারানোর ছক তৈরি করেছিলেন আলী আকবর। সেটার কিছুই করতে পারেনি আবাহনীর খেলোয়াড়রা। কোচ বললেন, ‘২০ থেকে ৩০ ভাগ খেলাও খেলতে পারেনি আমার খেলোয়াড়রা।’ আবাহনী খেলার প্রথম দিকেই সুযোগ পেয়েছিল গোলের। কোচ বললেন, ‘তিনবার সুযোগ ছিল। এর মধ্যে একটা সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা অন্য রকম হতে পারতো।’ তবে এই ইরানী কোচ কাল জানিয়েছেন, দলের ইনজুরি সমস্যা দলের জন্য ক্ষতি হয়েছে। ডিফেন্সে ঘানার সামাদ ছিলেন না ইনজুরির কারণে। সুজনকে তুলে নিতে হয়েছে।