আবারও বৃথা গেল সাকিব-বীরত্ব

রাজস্থান রয়্যালসের ১৭০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২১ রান তুলে ফেললেন রবীন উথাপ্পা ও গৌতম গম্ভীর। সেখান থেকে ১২৩ রানে গিয়ে পড়লো ষষ্ঠ উইকেট। মাত্র দুই রানের মধ্যে গায়েব ছয়টি উইকেট। সেখান থেকেও জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। বলা ভাল স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারও হল না শেষ রক্ষা। ১৪ বলে সাকিবের ২১ রানের অপরাজিত ইনিংস বৃথাই গেল। হারতে হল ১০ রানের ব্যবধানে। এর আগে বল হাতেও শুরুটা মন্দ ছিল না সাকিবের। চার ওভার বল করে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। আগামীকাল সাকিবদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।