দক্ষিণ আফ্রিকায় নিয়াজের পঞ্চম স্থান

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অনুষ্ঠিত ক্যাপাব্যাংকা দাবা ফেস্টিভাল গ্র্যান্ড মাস্টার ইভেন্টে মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ পঞ্চম হয়েছেন। ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন নিয়াজ। গত রবিবার অনুষ্ঠিত নবম এবং শেষ রাউন্ডের খেলায় নিয়াজ বেলারুশের গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভের সাথে ড্র করেন। ৭ দেশের ৪ গ্র্যান্ড মাস্টার ও ৪ আন্তর্জাতিক মাস্টারসহ ১০ জন দাবাড়ু রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে লড়াই করেন।