বিজিবি ও পুলিশ জিতেছে

ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ভলিবল লিগে গতকাল বিজিবি ২৫/১৭, ২৫/১২, ২৫/১৭ পয়েন্টে ৩-০ সেটে ঢাকা সবুজকে হারিয়েছে। পল্টন ময়দানে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় পুলিশ অ্যাথলেটিক ক্লাব ২৫/২২, ৩১/২৯, ১৯/২৫, ২৫/২১ পয়েন্টে ৩-১ সেটে পানি উন্নয়ন বোর্ডকে হারিয়েছে।