আইটি শিল্পে চাকরিতে নিয়োগের জন্য অনলাইনে পরীক্ষা শুরু
প্রকাশ : ০৬ মে ২০১৪, ১৯:৪৪
গতকাল থেকে ভবিষ্যত্ আইটি লিডার (ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার) হতে ইচ্ছুকদের অংশগ্রহণে ঢাকাসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাতটি কেন্দ্রে দেশের সর্ববৃহত্ অনলাইন পরীক্ষা শুরু হয়েছে। অনলাইনে নিবন্ধনকৃতদের মধ্য থেকে বাছাই করা মোট সাড়ে ৬ হাজার আগ্রহী প্রার্থী অনলাইন পরীক্ষা ঢাকায় ১২ দিন ধরে এবং ঢাকার বাইরে ৩দিন ধরে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসির এলআইসিটি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষার প্রথম দিনে ৭টি কেন্দ্রে ১২০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ঢাকার পরীক্ষা পর্যবেক্ষণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান।