আসুস মাদারবোর্ড
প্রকাশ : ০৬ মে ২০১৪, ১৯:৪৪
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের বি৭৫এম-জি মডেলের মাদারবোর্ড। ইন্টেল বি৮৫ চিপসেটের এই বোর্ড ইন্টেল ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর, ডুয়াল কোর, সেলেরন প্রভৃতি সিপিইউ এবং ৩২ জিবি পর্যন্ত র্যাম সমর্থন করে। এতে রয়েছে ১ জিবি ভিডিও মেমোরির বিল্ট-ইন গ্রাফিক্স, ৮-চ্যানেল এইচডি অডিও, এইচডিএমআই পোর্ট, ডিভিআই-ডি পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি। মূল্য ৮,২০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।