মাদ্রিদে থাকছেন না ফেদেরার
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২২:০৪
সন্তান সম্ভবা স্ত্রী’র পাশে থাকতে মাদ্রিদ মাস্টার্স টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন রজার ফেদেরার। ফেদেরারের স্ত্রী মিরকা এ সপ্তাহে তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
অফিসিয়াল ফেসবুক পাতায় ফেদেরার লিখেছেন, ‘স্ত্রী মিরকার পাশে থাকার জন্য আমি মাদ্রিদ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক সপ্তাহ আমার পরিবারের দারুণ সময় কাটবে। আমার ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আগামী বছর মাদ্রিদে ফেরার আশা করছি। বাড়ির কাছে আমি অনুশীলন করব এবং খুব শিগগিরই আমি টুর্নামেন্টে পুনরায় যোগ দেয়ার আশা করছি।’
ইনজুরির কারণে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ নাম প্রত্যাহার করার দুই দিন পর স্পেনের রাজধানির এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন ১৭ গ্র্যান্ড স¬ামের মালিক ফেদেরার। বাসস