ক্যানন সিঙ্গাপুর প্রতিনিধিদের বাংলাদেশ ভ্রমণ
প্রকাশ : ০৭ মে ২০১৪, ১৯:৩৯
সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করেছেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ম্যানেজার কক ইয়ুং এবং রিজিওনাল এরিয়া মার্কেটিং এক্সিকিউটিভ সামান্থা গোহ দুই দিনের জন্যে ঢাকা আসেন। বাংলাদেশে ক্যানন পণ্যের বাজার বৃদ্ধিতে ভবিষ্যত্ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তারা ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের কার্যক্রম পরিদর্শন করেন। ভ্রমণকালে জেএএন অ্যাসোসিয়েটসের কর্মকর্তা এবং ক্যাননের ডিলারদের সাথেও মতবিনিময় করেন। প্রতিনিধি দলটি রাজধানীর মতিঝিল, এলিফ্যান্ট রোড এবং মাল্টিপ্ল্যান মার্কেটে অবস্থিত ক্যাননের শো-রুম পরিদর্শন করেন। পরে তারা বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত ক্যানন পণ্যের সেলস, ডিসপ্লে এবং সার্ভিস সেন্টার ঘুরে দেখেন এবং ক্যাননের বাংলাদেশি মাস্টার ডিলারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নানা কর্মসূচির মধ্যে জেএএন অ্যাসোসিয়েটসের কার্যালয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তারা।