সাব জুনিয়র দাবা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:১৬
আজিমউদ্দীন ভুঁইয়া ট্রাস্ট ৩৩তম জাতীয় সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৫ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন পিরোজপুরের ফিদে মাস্টার ফাহাদ রহমান, চট্টগ্রামের আকিব জাওয়াদ, ঢাকার রাব্বী মৃধা, সরনোভা চৌধুরী ও তাহসিন মাহমুদ। আড়াই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নাটোরের নূর নেওয়াজ অয়ন, ঢাকার অনতা চৌধুরী, চট্টগ্রামের মীর আহনাব কাব্য, ডিপিএস এসটিএস স্কুলের নোভা তাশা ও ময়মনসিংহের সুব্রত বিশ্বাস।
গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রাফায়েল কবীরকে, আকিব জাওয়ার দৃষ্টি প্রতিবন্ধী দাবাড়ু সুরাত আলমকে, সরনাভো শাহরান সৈকতকে, তাহসিন আজমাইন ইনকিয়াদকে, রাব্বি ফরাদিনাকে, অনতা রাফসান বিন ওমরকে, সুব্রত আল আমিনকে এবং কাব্য আহনাফ জামিলকে হারায়। সাব জুনিয়র দাবায় তিন জন দৃষ্টি প্রতিবন্ধী দাবাড়ু খেলছেন। আজ বিকাল সাড়ে তিনটায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।