জরিমানা গুনতেই হলো ভিলারিয়ালকে

নিজেদের স্টেডিয়াম থেকে আজীবন নিষিদ্ধ করা, যুব দলের কোচিং সহকারীর পদ থেকে অপসারণ প্রভৃতি করেও লাভ হলো না ভিলারিয়ালের। তাদের সমর্থক ডেভিড ক্যামপাইয়ো লিমার বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানি আলভেজকে কলা ছুঁড়ে মারার অপরাধে লা লিগার এই দলকে ১২ হাজার ইউরো (১৭ হারা মার্কিন ডলার) জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশনের ডিসিপি¬নারি কমিটি এই জরিমানা নির্ধারণ করে। তবে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে ক্লাবের স্টেডিয়ামের একাংশ বন্ধ করার বিষয়টি থেকে আপাতত সরে এসেছে তারা। গত ২৭ এপ্রিল ভিয়ারেলের ঘরের মাঠ মাদরিগাল স্টেডিয়ামে লীগ ম্যাচে কর্ণার নেবার সময় বার্সেলোনার ৩০ বছর বয়সী ডিফেন্ডার আলভেজের দিকে গ্যালারি থেকে কলা ছুঁড়ে মারা হয়। বর্ণবৈষম্যের এই নতুন ঘটনায় আবারো কলঙ্কিত হয় স্প্যানিশ ফুটবল।