আফগানিস্তান এগিয়ে যাবে
রশিদ লতিফ
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২১
ক্রিকেটে আফগানিস্তানের উন্নতির রূপকথার যেন কোন শেষ নেই। তবে আফগান দলের সঙ্গে কোচের দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফের মতে প্রথমবারের মত আগামী বিশ্ব কাপে অংশ নেয়ার পরই দলটির আসল কাজ শুরু হবে।
বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে করাচিতে একটি অনুশীলন ক্যাম্পে দলটির সহায়তার দায়িত্বে রয়েছেন লতিফ। ২০১০ এশিয়ান গেমসে রৌপ্য পদক লাভ করার পর আবারো সহায়তায় এগিয়ে এসেছেন লতিফ। ২০০৮ সালে বিশ্ব ক্রিকেটের পঞ্চম বিভাগে খেলা দলটি অতি দ্রুতই উন্নতির ধারা বজায় রেখে আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মেগা ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করাটা ক্রিকেটে সবচেয়ে সফল ইতিহাসের একটি হিসেবে প্রশংসিত হচ্ছে।
১৯৮০ দশকে সোভিয়েত ইউনিয়ন বিরোধী যুদ্ধকালীন সময়ে আফগানিস্তানের অনেকেরই ক্রিকেটে হাতে খড়ি হয় পাকিস্তানী শরণার্থী শিবিরে।
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে আফগানিস্তানে খেলাধুলা ছিল অনেকটাই নিষিদ্ধ। তালেবানদের পতনের পর দেশটিতে ক্রিকেটের যাত্রা শুরু হয়।
কিন্তু লতিফ সতর্ক করে দিয়ে বলেছেন, দীর্ঘ মেয়াদি উন্নতি করেতে দলটির কেবলমাত্র ক্রিকেটের ওপরই নজর দেয়া দরকার। অনেক দেশই এক সময় দারুণভাবে উঠে এসেছে কিন্তু তা ধরে রাখতে পারেনি। তাদের পতন হয়েছে। বিশেষ করে ২০০৩ সালে বিশ্ব কাপ সেমিফাইনালে উঠে পরবর্তীতে আবার হারিয়ে যাওয়া এমনকি ওয়ানডে স্ট্যাটাস হারানো কেনিয়ার কথা উলে¬খ করে লতিফ বলেন, ‘আমি চাই না তারা জ্বলে ওঠার পর নিভে যাক, যেমনটা কেনিয়ার হয়েছে।’-বাসস