তারুণ্য ডট কম

গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম  তথ্য দুনিয়া এডিটিং সফটওয়্যার সৌখিন হোক কিংবা প্রফেশনাল, সব ধরনের ফটোগ্রাফারদের প্রিয় এক সফটওয়্যার, কিন্তু অ্যাডোবি নয়, পলিভিউ। অ্যাডোবি ও এর সমমানের গ্রাফিক্স সফটওয়্যারের ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি যে এসবের বাইরেও ভালো ফটোএডিটিংয়ের অন্যান্য সফটওয়্যার থাকতে পারে। এবং সেগুলোও খুব কার্যকরী ভূমিকা রাখে আমাদের এডিটিং জগতে। তেমনই একটি সফটওয়্যার হলো, পলিভিউ। খুব নামকরা না হলেও পলিভিউ একই সাথে দ্রুত ও শক্তিশালী এক ইমেজ ভিউয়ার, কনভার্সান এবং প্রিন্টিং ইউটিলিটি উইন্ডোজ সফটওয়্যার। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—এটি প্রচলিত সব ধরনের জনপ্রিয় ফরমেটই সাপোর্ট করে, ফুল ভার্সন সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে ঘুরে আসতে পারেন www.polyview.com সাইটে। গেম কর্নার গেম কর্নার :দ্য ক্লোন ওয়ার্স ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয়েছিল দ্য ক্লোন ওয়ার্স গেমটির। স্টার ওয়ার্স গেমের দুনিয়ার গেম লেগো স্টার ওয়ার্স থ্রি :দ্য ক্লোন ওয়ার্স একটি নন-ক্যানন ভিডিও গেম। গেমটি ভালো খ্যাতি কুড়িয়ে নিয়েছে গেম বিশ্বে। প্রথম প্রকাশিত লেগো স্টার ওয়ার্স :দ্য ভিডিও গেম এবং এর দ্বিতীয় সংস্করণ লেগো স্টার ওয়ার্স টু :দ্য অরিজিনাল ট্রিলজির সিক্যুয়েল হিসেবে তৈরি করা হয়েছে এই গেম। অ্যানিমেটেড সিরিজ দ্য ক্লোন ওয়ার্সের কাহিনী অবলম্বনে তৈরি এই গেমটিতে রয়েছে স্টার ওয়ার্স সাগার জনপ্রিয় চরিত্রগুলো। এছাড়াও গেমটিতে রয়েছে সম্পূর্ণ নতুন একটি লেগোল্যান্ডের যুদ্ধক্ষেত্র, ব্যাটল মোড এবং সম্মুখযুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমে লেভেল বাড়ানোর সুযোগ। সেই সাথে আক্রমণের বিভিন্ন ধরন নিয়ে একক বা যৌথভাবে খেলা যাবে গেমটি। আরও রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করতে, স্টার ওয়ার্স গ্যালাক্সিতে গেমারের প্রতিপক্ষও করা হয়েছে শক্তিশালী এবং সুসজ্জিত। শত্রুঘাঁটি দখল করে এগোতে থাকলে প্রতিপক্ষ যেমন শক্তিশালী হয়ে উঠবে তেমনি নিজের সৈন্যও বাড়তে থাকবে। আরও জানতে ভিজিট করুন :www.clonewars.com সাইটটি। পড়াশোনা সাইবার টুলস :ডাটা রিকভারি সফটওয়্যার অনেক সময় অসাবধানতাবশত অনেক মূল্যবান ফাইল ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনা যায়। তবে যদি শিফট ডিলিট করা হয় তবে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই এ সমস্যা সমাধানের জন্য অনেক ধরনের ডাটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায়। তবে তাদের মধ্য থেকে মোটামুটি কার্যকর একটি সফটওয়্যার হলো, ‘এনটিএফএস আনডিলিট’। ২ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি কোনো ইন্সটলেশনের ঝামেলা ছাড়াই সহজে ডিলিট ফাইল ফিরিয়ে আনতে পারে। তবে ১০০% ডাটা রিকভারির নিশ্চয়তা দেওয়া সম্ভব না এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার ডাউনলোড লিংক :http://ntfsundelete.com/ রেড কার্পেট ফুটবলার মেসি লিওনেল মেসি, একজন তুখোর খেলোয়াড়। বর্তমানে তিনি স্পেনের বার্সেলোনা ফুটবল ক্লাবে খেলছেন। তাকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ও প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। মেসি ২১ বছর বয়স হওয়ার আগেই কয়েকবার ব্যালন ডি’অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে মনোনয়ন লাভ করেন এবং মাত্র ২২ বছর বয়সে দুটি পুরস্কারেই ভূষিত হন। তার খেলার ধরণ ও সক্ষমতার কারণে প্রায়ই তাকে আরেক আর্জেন্টাইন গ্রেট ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার সাথে তুলনা করা হয়। মেসির ক্যারিয়ারটি শুরু হয় অনেক কম বয়সে। ২০০৩-২০০৪ মৌসুমে যখন তার মাত্র ১৬ বছর বয়স তখন তার প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক ঘটে। ওই ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল পোর্তো (নিউ ড্রাগো স্টেডিয়াম)। ১৬ অক্টোবর ২০০৪-এ স্প্যানিউলের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জেতার মাধ্যমে মেসি প্রতিভার সাথে ফুটবলপ্রেমীদের পরিচয় ঘটে। ২০০৪-০৫ মৌসুমে খেলতে নেমে তিনি লা লিগা’র ইতিহাসে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচে খেলা ও গোল করার রেকর্ড স্থাপন করেন। তার অভিষেকের বছরেই বার্সেলোনা স্মরণীয় সাফল্য অর্জন করে—লিগ এবং ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরবজনক ডাবল অর্জন করে। তার সাফল্যের সূচনাকারী মৌসুম ছিল ২০০৬-০৭ মৌসুমে, যখন তিনি বার্সেলোনার প্রথম একাদশে দলের নিয়মিত সদস্যে পরিণত হন, এল ক্লাসিকোতে হ্যাট্রিক করেন এবং ২৬টি ম্যাচে ১৪টি গোল করেন। আরো জানতে :http://www.leomessi.com/