আবারো লড়বেন ব্লাটার

পঞ্চম বারের মত ফিফার প্রেসিডেন্ট হবার পরিকল্পনা করছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বর্তমান সভাপতি সেপ ব্লাটার। সুইস পত্রিকা ব্লি¬ক শুক্রবার একথা জানিয়েছে। ট্যাবলয়েড প্রত্রিকাটি ৭৮ বছর বয়সী ব্লাটারকে উদ্ধৃতি করে বলেছে, ‘আমি ফের কাজটি করতে চাই। কারণ সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু মিশন এখনো শেষ হয়নি।’ গত ফেব্রুয়ারিতে তিনি সুইস সমপ্রচার কেন্দ্র আরটিএসকে বলেছিলেন, ‘যদি ফের নির্বাচনের প্রার্থিতার বিষয় আসে আমি ‘না’ বলব না। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, যদি আমার স্বাস্থ্য ভাল থাকে। এখন আমি সুস্থ আছি। তাহলে কেন আমি কাজ করা থামিয়ে দেব। বিশেষ করে ফিফার মত প্রতিষ্ঠানকে চালনা থেকে।’ সুইস ব্যবসায়ী ও স্পোর্টস বিশ্বের প্রতিনিধিদের নিয়ে এর প্রকাশক রেইঞ্জার আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে নিজের ভবিষ্যত্ নিয়ে এক প্রশ্নের জবাবে ব্ল¬াটার এই মত প্রকাশ করেছেন বলে জানায় ব্লি¬ক। জুরিখ ভিত্তিক ফিফা সদর দপ্তরের প্রধান কর্তার দায়িত্বটি সুইজারল্যান্ডের নাগরিক ব্লাটার নিজের দখলে নিয়েছেন সেই ১৯৯৮ সাল থেকে। ১৯৭৫ সালে ফিফায় যোগ দেয়ার এই সংস্থাটির মহাসচিবসহ বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন ব্লাটার। আর মাত্র কয়েক সপ্তাহ পর ব্রাজিলে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। ১২ জুন মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের সর্ববৃহত্ আসরটি। আর এর পূর্ব মুহূর্তে এই সিদ্ধান্তটি প্রকাশ করলেন ব¬্লাটার। আগামী ২০১৫ সালে অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন। ইতোপূর্বে ওই নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়ে রেখেছেন ফিফার সাবেক মহাসচিব ও সাবেক ফরাসি কূটনীতিক জেরম চ্যাম্পাগণ। ২০১০ সালে ফিফা ছাড়েন তিনি। ৫৫ বছর বয়সী চ্যাম্পাগণ অবশ্য বলে রেখেছেন, তার সাবেক বস যদি ফের প্রতিদ্বন্দ্বিতায় নামেন তাহলে তিনি সেখান থেকে সরে দাঁড়াবেন। তবে ওই পদের জন্য সবাই তাকিয়ে আছেন ইউরোপীয় ফুটবলের পরিচালক সংস্থা উয়েফার প্রধান মিশেল প্ল¬াতিরি দিকে। ৫৮ বছর বয়সি ফ্রান্সের সাবেক এই ফুটবল তারকা বলেছিলেন যে, ফিফার নেতৃত্ব’র লড়াইয়ে তিনিই কেবল হারাতে পারবেন ব্ল¬াটারকে। তবে ২০০৭ সাল থেকে উয়েফার দায়িত্ব নেয়া প্লাতিনি আগামী নির্বাচনে লড়বেন কিনা সেটি এখনো ঘোষণা দেননি। গত মার্চে তিনি শুধু এইটুকুই বলেছেন যে বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হবার পর তিনি তার সিদ্ধান্তটি জানাবেন। আগামী ১৩ জুলাই শেষ হবে ব্রাজিল বিশ্বকাপ। -বাসস