অনূর্ধ্ব ১৬ জাতীয় দাবা
শীর্ষস্থান ধরে রাখলেন ফাহাদ
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:১৬
ফিদে মাস্টার ফাহাদ রাহমান গতকাল পঞ্চম রাউন্ডের খেলায় সুব্রত বিশ্বাসকে হারিয়ে ৩৩তম অনূর্ধ্ব ১৬ জাতীয় দাবা প্রতিযোগিতায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। পাঁচ খেলা শেষে ফাহাদের পয়েন্ট পাঁচ। অন্যদিকে, সমান সংখ্যক খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রামের তাসিন মাহমুদ।
গতকাল ফাহাদের জয়ের দিন তাসিন হারান রাব্বি মৃধাকে। আর যৌথভাবে তৃতীয় স্থানে থাকা তানজিনা আক্তার তানি হারান চট্টগ্রামের আকিব জাওয়াদকে। বাসস।