বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মে ২০১৪, ২০:৩৩
গতকাল ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান। অনুষ্ঠানে মো. সবুর খান আউটসোর্সিং কাজকে উত্সাহিত করতে ফিল্যান্সারদের জন্য বিশ্ববিদ্যালয়ে সার্বিক সুবিধা সম্মিলিত একটি স্টার্ট-আপ সেন্টার চালু করার পাশাপাশি বিজনেস ইনকিউবেটর চালুর ঘোষণা দেন। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে ডিআইআইটির উদ্যোগে একটি আউটসোর্সিং সামিটের আয়োজন করা হবে যেখানে বিশ্বের ১০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।