‘তথ্য প্রযুক্তির বিনিয়োগ ক্ষেত্রে বড় গন্তব্য
হবে বাংলাদেশ’
প্রকাশ : ১০ মে ২০১৪, ২১:৪৩
বাংলাদেশের তরুণ প্রজন্ম তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ব্যপক দক্ষতা অর্জন করছে। তারা এই ক্ষেত্রকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশের দ্বার উন্মুক্ত করবে। বাংলাদেশ হবে তথ্য-প্রযুক্তির বিনিয়োগের ক্ষেত্রে বড় গন্তব্য। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শনিবার এ কথা বলেছেন।
রাজধানীর একটি হোটেলে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, আগামী ৪-৭ জুন মেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে বর্তমান বিশ্বের ৩০টি দেশের নামি-দামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য-প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশফাক হোসেন।