পরিত্যক্ত অবস্থায়
যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১০ মে ২০১৪, ২১:৪৪
রাজধানীর খিলগাঁওয়ে শনিবার মাথা থেতলানো অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিন্সের প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি পরিহিত যুবককে শুক্রবার রাতের যেকোন সময় হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর আব্দুল জাহিদ জানান, খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে লাশটি রাখা ছিল।
তার মুখমণ্ডল ও মাথা থেতলানো ছিল। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ সকাল দশটার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।