বরখাস্ত হতে চলেছেন মুশতাক

সাবেক পাকিস্তানি বোলার মুশতাক আহমেদকে পাকিস্তান ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রধান কোচের পদে ফেরা পিটার মুরস এবং অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে নন প্লে¬য়িং স্টাফ সংখ্যা কমাতে চাওয়ায় মুশতাককে আপাতত বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। মুশতাক ছাড়াও ব্যাটিং কোচ গ্রাহাম গুচ এবং ফিল্ডিং কোচ রিচার্ড হলসলও পদ হারাচ্ছেন। ইতিপূর্বে ২০০৮ সালে ইংল্যান্ড দলের কোচ থাকাকালীন মুরস কাউন্টি দল সাসেক্সের কোচ হিসাবে পাকিস্তানি লেগ স্পিনার মুশতাককে চুক্তিবদ্ধ করান। সেখান থেকেই মূলত ইংল্যান্ডে কোচ হিসাবে পরিচয় ঘটে তার। গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুশতাকের জায়গায় নেয়া হতে পারে পিটার সাচকে। স্কট বার্থউইক এবং সিমন কেরিগানের মত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাই স্পিন কোচ হবার দৌড়ে এই সাবেক অফ স্পিনারকে এগিয়ে রেখেছে।