বাংলাদেশে ফায়ারফক্স ২৯-এর আনুষ্ঠানিক অবমুক্তি
প্রকাশ : ১২ মে ২০১৪, ১৯:৪৬
‘সুরক্ষিত থাকবে আপনার গোপনীয়তা, উন্মুক্ত থাকবে ওয়েব, কথা দিলাম’—এই স্লোগানে সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হয়েছে মজিলার ফায়ারফক্স ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ফায়াফক্স ২৯। মজিলা বাংলাদেশের উদ্যোগে মিরপুরের ‘হাব ঢাকা’য় এ আয়োজনে নতুন ফায়ারফক্সের নতুন অভিজ্ঞতা পেয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে মজিলা বাংলাদেশ টাস্কফোর্স সদস্য ও মজিলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মজিলা বাংলাদেশের কমিউনিটি লিড মাহে আলম খান নতুন এই সংস্করণ সম্পর্কে বলেন, ‘ব্যবহারকারীর গোপনীয়তার নিরপত্তা আরও জোরদার করা হয়েছে নতুন সংস্করণে।’ সভায় জানানো হয়, সবচেয়ে বেশি কাস্টমাইজেবল সুবিধা নিয়ে উন্মুক্ত হয়েছে মজিলা ফায়ারফক্স ২৯। আগের যেকোনো সংস্করণ থেকে আরও সহজ, আকর্ষণীয় ও দ্রুতগতির এই নতুন সংস্করণ। www.mozilla.org/en-US/firefox/all ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে এটি।