নতুন বার্তা-ম্যাক্সিস ক্রিকেট কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কৃত

নতুনবার্তা-ম্যাক্সিস টি২০ ক্রিকেট কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ট্যাব ও হ্যান্ডসেট জিতলেন ৫ প্রতিযোগী। গত ১১ মে অনলাইন নিউজপোর্টাল নতুনবার্তা ডটকমের প্রধান কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সম্পাদক সরদার ফরিদ আহমদ এবং ম্যাক্সিস ব্যবস্থাপনা পরিচালক ওহাব খান। এ সময় নতুনবার্তা নির্বাহী সম্পাদক ইকরাম কবীর, ম্যাক্সিসের ন্যাশনাল সেলস ম্যানেজার নাসির উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফলাফল অনুযায়ী বিজয়ীদের মধ্যে ম্যাক্সিস টি২৫ থ্রিজি ট্যাব, ম্যাক্সিস-প্রো ট্যাব, থ্রিজি এ৮০ ফোন, এইচ৯০ ফোন এবং এইচ ৯৯ ফোন প্রদান করা হয়।