১৪ দলের সঙ্গে পেশাজীবী সংগঠনের মতবিনিময় সভা কাল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আগামীকাল শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।