ফখরুলসহ বিএনপির পাঁচ নেতার জামিন ১৭ জুন পর্যন্ত বহাল

হরতাল অবরোধের সময় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতার জামিনের মেয়াদ আগামী ১৭ জুন পর্যন্ত বহাল রেখেছেন আদালত।অন্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আবদুস সালাম ও ছাত্রদলের সভাপতি আবদুুল কাদের ভূঁইয়া জুয়েল। হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে সোমবার আসামিরা হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদত আসামিদের জামিন স্থায়ীর আবেদন নাকচ করে আগামী ১৭ জুন ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।