খালেদা জিয়ার জনসভা ১৭ মে ডেমরায় ২৪ মে মুন্সীগঞ্জে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৭ মে ডেমরা এবং ২৪ মে মুন্সীগঞ্জে জনসভা করবেন। অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এ জনসভা দুটি হবে বলে জানা গেছে। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১৭ মে বিকাল ৩টায় রাজধানীর ডেমরায় জনসভা করবেন খালেদা জিয়া। অপরদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, জনসভার অনুমতি চেয়ে রবিবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন তারা। হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই জনসভা হতে পারে। এছাড়া সারাদেশে সকল উপজেলায় ১৮ মে, সকল জেলায় ১৯ মে, সকল মহানগরে ২০ মে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।