প্ল্যানেটারিয়াম : জেনে নিন
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:০৬
গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলোই শিক্ষামূলক। এমনই একটি এক্সটেনশনের নাম প্ল্যানেটারিয়াম। যাদের মহাকাশ নিয়ে কৌতুহল রয়েছে, কৌতুহল রয়েছে নক্ষত্র নিয়ে, তাদের জন্য আকাশের একটি ইন্টার্যাকটিভ মানচিত্র রয়েছে এই এক্সটেনশনে। এখান থেকে আকাশে গ্রহ-উপগ্রহ কিংবা নক্ষত্রগুলোর অবস্থান জানা যাবে। এতে দেখা তথ্য সংরক্ষণও করা যাবে। এটি পাবেন http://goo.gl/6tuZq ঠিকানায়।