নটিংহ্যামশায়ারে ফিরছেন ডেভিড হাসি?
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:৪৯
আবারো নটিংহ্যামশায়ারের হয়ে টি-২০ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি। ক্লাব ক্রিকেট ডিরেক্টর মিক নিওয়েল জানিয়েছেন, এই গ্রীষ্মে টি-২০ ব¬াস্ট টুর্নামেন্টে খেলার সম্ভাব্যতা নিয়ে অস্ট্রেলিয়ানের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘সম্ভাব্য টি-২০ খেলার বিষয়ে তার সঙ্গে আমার কিছুটা আলোচনা হয়েছে। আমার মনে হয় এটা সম্ভব নয়। এটা সত্যিই খুব কঠিন।’
‘তবে আমি এতটুকু বলতে পারি তিনি যদি কাউন্টি ক্রিকেটে ফিরে আসেন তবে অবশ্যই আমরা তাকে পাব।’ গতকাল হাসির টুইটারের মাধ্যমে সংবাদটি চারদিকে আলোড়ন সৃষ্টি করে। টুইটারে হাসি লিখেছেন, ‘মাত্র কিছু অবিশ্বাস্য সংবাদ পেলাম!!!! আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারছি না...এখনই সংবাদটি দিচ্ছি!!!!# আমি ফিরছি # অপেক্ষা করতে পারছি না।’
নটিংহ্যামশায়ারের খেলোয়াড় লুক ফ্লেচার ৩৬ বছর বয়সী হাসির কাছে জানতে চেয়েছিলেন তিনি ট্রেন্ট ব্রিজে ফিরছেন কি-না। কিন্তু তিনি কোনো জবাব দেননি। বাসস