বেসিস ও বিসিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২০:৩৭
বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগোযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বেসিসের যৌথ উদ্যোগে আগামী ৪ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪। বেসিস মিলনায়তনে সম্প্রতি এ উপলক্ষে বেসিস এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বেসিসের পক্ষে মহাসচিব ও ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ এবং বিসিএস-এর পক্ষে সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ স্মারকে স্বাক্ষর করেন। বেসিস সভাপতি শামীম আহসান আয়োজনের সভাপতিত্ব করেন। এতে আইসিটি বিভাগ, বিসিসি, বেসিস নির্বাহী পরিষদ এবং বিসিএস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।