১০০ মিলিয়নের ল্যান্ডমার্কে পৌঁছাল এভারনোট

অনলাইন নোট নেওয়ার অ্যাপ্লিকেশন হিসেবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছাড়াও ওয়েব ব্রাউজার, মোবাইলসহ প্রায় সব ধরনের প্ল্যাটফর্মেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে এভারনোট। এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় অনলাইন সেবাটির গ্রাহকসংখ্যা অতিক্রম করেছে ১০০ মিলিয়নের ল্যান্ডমার্ক। যাত্রা শুরুর পাঁচ বছর পরে ২০০৯ সালে এভারনোটের গ্রাহকসংখ্যা অতিক্রম করে এক মিলিয়ন। এর ঠিক এক বছরের মাথায় পাঁচ মিলিয়ন গ্রাহকসংখ্যায় পৌঁছায় তারা। এর পর থেকে দ্রুতই বাড়তে থাকে তাদের ব্যবহারকারী। আর সে কারণেই প্রথম মিলিয়ন গ্রাহক অতিক্রম করার পাঁচ বছরের মধ্যেই তারা ১০০ মিলিয়নের ল্যান্ডমার্ক অর্জন করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলেই জানিয়েছে এভারনোট।