নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে স্বরচিত্রের আবৃত্তি অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার আবৃত্তি প্রযোজনা ‘রুদ্রবীণা’ ও ‘রৌদ্র রুদ্র রবি’ পরিবেশন করেছে স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দলীয় প্রযোজনা ‘রুদ্রবীণা’য় নজরুলের জনপ্রিয় ২৫টি কবিতা পরিবেশন করেন দলের শিল্পীরা। এদের মধ্যে ছিলেন তামান্না ডেইজী, শাম্মিরুন শাম্মি, শফিকুল ইসলাম সোহাগ এবং শাওন আলামীনসহ আরো অনেকে। দলীয় প্রযোজনার পর আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম নজরুলের একক আবৃত্তি ‘রৌদ্র রুদ্র রবি’ অনুষ্ঠিত হয়।