অনলাইনে টপ-আপ সেবা চালু করল বাংলালিংক

মোবাইল অপারেটর বাংলালিংক চালু করেছে অনলাইনে টপ-আপ সেবা। এর ফলে গ্রাহকরা তাদের মোবাইল ফোন ও ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে বাংলালিংকের কর্পোরেট ওয়েবাইট থেকে টপ-আপ সেবা গ্রহণ করতে পারবেন। বাড়তি চার্জ ছাড়াই www.banglalink.com.bd অথবা মোবাইল থেকে www.m.banglalink.com.bd সাইটে গিয়ে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টপ-আপ সেবা গ্রহণ করা যাবে। এই সেবার মাধ্যমে প্রবাসীরাও দেশে অবস্থানরত বাংলালিংক নম্বরে টপ-আপ করতে পারবেন। এই সেবা চালুর ক্ষেত্রে বাংলালিংককে টেকনিক্যাল ও পেমেন্ট গেটওয়ে সলিউশন সরবরাহ করেছে সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল)। এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলালিংকের সিএফও আহমাদ ওয়াই হালীম প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন। এসময় বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।