দাবা কোচ আসছেন
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:২৮
দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের ৫ দাবাড়ুকে প্রশিক্ষণ দিতে দাবা ফেডারেশন এক মাসের জন্য ইউরোপীয়ান কোচ নিয়োগ দিয়েছে। রাশিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ডসের সের্গেই তিভিয়াকভকে এক মাসের জন্য নেয়া হয়েছে বলে ফেডারেশনসূত্রে জানা গেছে। আগামী জুনে প্রশিক্ষণ শুরু হবে। তার আগেই কোচ ঢাকায় আসবেন। ১-১৫ আগস্ট দাবা অলিম্পিয়াড হবে নরওয়েতে। প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সার্গেই নিজেও অলিম্পিয়াডে খেলবেন বলে জানা গেছে।