বিশ্বকাপের আগে ছেলের ফিটনেস নিয়ে শঙ্কিত ফ্যালকাওয়ের বাবা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:২৯
ব্রাজিল বিশ্বকাপের আগে ছেলের ফিটনেস নিয়ে এবার সংশয় প্রকাশ করেছেন কলম্বিয়ার তারকা রাদামেল ফ্যালকাওয়ের বাবা রাদামেল গার্সিয়া। গত জানুয়ারিতে ফরাসি কাপে মোনাকোর হয়ে খেলার সময় হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েন ২৮ বছর বয়সী এই তারকা। এরপর থেকে তিনি ব্রাজিলে খেলার ব্যাপারে সবসময়ই আশাবাদ ব্যক্ত করেছেন। গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলে তার নামটিও রেখেছেন কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যান। যদিও এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ছয়মাস সময় লাগে। তাই কলম্বিয়ান রেডিও আরসিএনকে ফ্যালকাওয়ের বাবা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যদিও সে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। কিন্তু ফুটবলীয় ভাষায় এখনো পুরোপুরি সুস্থ নয়। এখন পর্যন্ত সে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হয়েছে। কিন্তু আমাদের দেখতে হবে ব্রাজিলে যাবার আগ মুহূর্ত পর্যন্ত তার অবস্থা কি দাঁড়ায়। বাস্তবতা হচ্ছে সে ৬০ শতাংশ সুস্থ হয়েছে।