আর নয় মানসিক চাপ
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:৩৯
মানসিক চাপ নেই এমন মানুষ খুঁজে যাওয়া যাবে না। নানা কারণে মানসিক চাপ বা স্ট্রেস হতে পারে। এর মধ্যে ব্যক্তিগত, পারিবারিক ও আর্থ-সামাজিক কারণ উল্লেখযোগ্য। আর এই মানসিক চাপ বা অবসাদ কমাতে বিশেষজ্ঞগণ ৬টি পরামর্শ দিয়েছেন। আর তা হচ্ছে— ছেলে-মেয়ে, পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় হালকাভাবে কাটাতে চেষ্টা করুন। বেড়িয়ে আসুন কোন সুন্দর জায়গায়।
সব সময় হ্যাঁ নয়, মাঝে-মধ্যে না বলতে শিখুন। যেসব কাজে আপনার সমস্যা হতে পারে সেসব ক্ষেত্রে না বলুন।
নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করুন। ব্যায়াম মস্তিষ্কের কোষকে উজ্জীবিত করে এবং রাতে সুনিদ্রা হয়। যা মানসিক চাপ কমাতে সহায়ক। অতিরিক্ত কাজের চাপ বাড়াবেন না। কর্ম ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর সোজা বাড়িতে ফিরতে চেষ্টা করুন।
রিলাক্স থাকতে অভ্যাস করুন। সম্ভব হলে কোন কোলাহলমুক্ত জায়গায় খানিকটা একান্তে কাটান। আপনার সমস্যাগুলো বন্ধু, চিকিত্সক বা কোন আপনজনের সঙ্গে শেয়ার করুন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ