মিষ্টিতে বিড়ালের না!

প্লস জেনেটিক্স নামক এক বিজ্ঞান সাময়িকীতে যুকরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী জানিয়েছেন বিড়ালজাতীয় প্রাণীরা মিষ্টিজাতীয় খাবার পছন্দ করে না। বিড়ালজাতীয় প্রাণীর এ তালিকায় গৃহপালিত বিড়াল, বন্য বিড়াল ছাড়াও আছে বাঘ এমনকি সিংহও রয়েছে! সাধারণত বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণীরাই মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করলেও, এসব প্রাণীদের স্বাদ গ্রহণের জন্য দায়ী জিনে ত্রুটি থাকায় মাছ-মাংস খেতে পছন্দ করলেও মিষ্টিজাতীয় খাবারে এদের রুচি একদম নেই।