হেঁটে হেঁটে রেফারিং

ফুটবল মাঠে খেলা পরিচালনার জন্য রেফারীকেও ফিট থাকতে হয়। শারীরিক ফিটনেস না থাকলে রেফারী খেলা পরিচালনা করতে পারবেন না। যে কারণে রেফারীকেও শরীরের যত্ন নিতে হয় নিয়মিত। ১০ কিলোমিটার দৌড়ানোর সক্ষমতা থাকতে হয়। আর ম্যাচ পরিচালনার সময় মাঠে বল পায়ে খেলোয়াড় থেকে ১০ গজ দূরে অবস্থান করতে হয় রেফারীকে। কিন্তু কাল শেখ রাসেল আর বিজেএমসির ম্যাচের রেফারী আব্দুল হান্নান মিরনকে দেখা গেলো তিনি হেঁটে হেঁটে খেলা পরিচালনা করছেন। বেশ আয়েশী ভঙ্গিতে ম্যাচের বাঁশি বাজাচ্ছেন। ভারী শরীরি নিয়ে দৌড়াতে গিয়ে পারছিলেন না। হাঁপিয়ে উঠছিলেন বার বার। মেদ-ভুঁড়ি নিয়ে দৌড়াতে না পেরে মাঠের মাঝ বৃত্তের এপাশ ওপাশ পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন এই রেফারী। বল পায়ে প্লেয়ার দৌড়াচ্ছেন আর রেফারী দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা পরিচালনা করলেন।