ডাবলিন আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল

আয়ারল্যান্ডে রাজধানী ডাবলিনে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে ডাবলিনের সুইট এন্ড স্পাইস রেস্টুরেন্টে হয় এই ইফতার।

ডাবলিন আওয়ামীলীগের এই ইফতার মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। তিনি বলেন, ডাবলিন আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডেই আয়ারল্যান্ড আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে।

সভাপতিত্ব করেন ডাবলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলক সরকার। উপস্থিত ছিলেন ওফেলি আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শুভ্র। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাবলিন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ শিকদার, সাংগঠনিক সম্পাদক সমীর কুমার ধর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মুন্না সৈকত প্রমুখ।

আরও পড়ুন : বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও দলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য দোয়া করা হয়। তাছাড়া আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ শিকদার আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দারের রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।

ইত্তেফাক/কেআই