আসুস নোটবুক কিনে ক্রেতা জিতলেন ট্যাবলেট পিসি
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২০:০৩
ল্যাপটপ মেলার দ্বিতীয় দিনে আসুস নোটবুক কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আসুস ফোনপ্যাড ৭ ট্যাবলেট পিসি জিতলেন বুয়েটের শিক্ষার্থী সাদিয়া তাসনিন। আসুসের কান্ট্রি পণ্য ব্যবস্থাপক মোহাম্মদ আল ফুয়াদ, ল্যাপটপ মেলার আয়োজক এক্সপো মেকারের সিইও মুহাম্মদ খান এবং আসুস নোটবুক পণ্য ব্যবস্থাপক শফিকুল আলম সোহান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সাদিয়ার হাতে তুলে দেন এই উপহার। উল্লেখ্য, ল্যাপটপ মেলার অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে মেলায় নিজস্ব পণ্যে বিভিন্ন উপহার প্রদান করে আসুস।