মেধায়
ছেলেরা
এগিয়ে
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:০০
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারের হিসাবে মেধার তালিকায় এগিয়ে রয়েছে ছেলেরা। গতবারও মেয়েদের চেয়ে ছেলেরা মেধার দৌড়ে এগিয়ে ছিল। এ বছর ১০ শিক্ষাবোর্ডে ৭ লাখ ৭১ হাজার ৬৯০ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯১ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে ৬ লাখ ৯৫ হাজার ২৩৩ জন মেয়ে অংশ নিয়ে পাস করে ৯০ দশমিক ৮১ শতাংশ। গত বছর মেয়েদের পাসের হার ছিল ৮৮ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের পাসের ছিল ৮৯ দশমিক ১৮ শতাংশ। সাধারণ ৮ শিক্ষাবোর্ডের ক্ষেত্রেও মেয়েদের চেয়ে ছেলেরা পাসের হারে এগিয়ে রয়েছে।
একইভাবে জিপিএ-৫ এর ক্ষেত্রেও মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। ৮ সাধারণ শিক্ষাবোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই বোর্ডগুলোতে সর্বমোট ১ লাখ ২২ হাজার ৩১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ হাজার ৪১৪ জন এবং মেয়ে ৫৭ হাজার ৮৯৯ জন।